আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা আরেকটি শুক্রবার কাটাতে পেরেছি রাস্তার অসহায় মানুষজন ও পথশিশুদের সঙ্গে। মানবতার এই যাত্রায় আপনাদের সহায়তায় আমরা আজ প্রায় ১০০ জন মানুষের হাতে খাবার তুলে দিতে সক্ষম হয়েছি।
এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল ক্ষুধার্ত মানুষের মুখে একবেলা খাবার পৌঁছে দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। আজকের খাবার মেনুতে ছিলো ভূনা খিচুড়ি, ডিম ও সালাদ—সহজ কিন্তু পুষ্টিকর খাবার, যা সবাই আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।
খাবার বিতরণের সময় অসহায় মানুষদের হাসিমুখ ও সন্তুষ্টি আমাদের পরিশ্রমকে সার্থক করে তোলে। এই ছোট ছোট উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে—এই বিশ্বাস থেকেই আমরা নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এই মানবিক উদ্যোগ সফল করতে যারা আর্থিক সহায়তা, সময় ও শ্রম দিয়ে পাশে ছিলেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হতো না।
ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই পথচলা অব্যাহত রাখবো।


