
আলহামদুলিল্লাহ।
ইতিহাদ ফাউন্ডেশনের নিজ উদ্যোগে এবং পানাম নগর আই কেয়ার হাসপাতালের সার্বিক সহযোগিতায় আমরা সফলভাবে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প সম্পন্ন করতে পেরেছি।
এই ক্যাম্প বাস্তবায়নে একটি মেধাবী ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক দলের অক্লান্ত পরিশ্রম ছিল সবচেয়ে বড় শক্তি। তাদের শ্রম, সময় ও আন্তরিকতার ফলেই আমরা ১০০+ চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হয়েছি।
এই উদ্যোগের মাধ্যমে অনেক অসহায় ও প্রয়োজনীয় মানুষ চক্ষু চিকিৎসার সুযোগ পেয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও তৃপ্তির। সমাজের জন্য কিছু করতে পারার এই অনুভূতিই আমাদের এগিয়ে চলার প্রেরণা।
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পানাম নগর আই কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে, সম্মানিত চিকিৎসকবৃন্দকে এবং সকল স্বেচ্ছাসেবীদের—যারা শুরু থেকে শেষ পর্যন্ত মেধা ও শ্রম দিয়ে আমাদের পাশে ছিলেন।
ইনশাআল্লাহ, ভবিষ্যতেও ইতিহাদ ফাউন্ডেশন মানুষের কল্যাণে এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


